সাতক্ষীরায় বজ্রপাতে নারী কৃষি শ্রমিকের মৃত্যু

সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান বহনের সময় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে অমিত্তবান আরা (৪৫) নামে এক নারী কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন দিনমজুর নারী।

সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান বহনের সময় এ ঘটনা ঘটে।

অমিত্তবান আরা সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। আহত নারী শ্রমিকের নাম খুকুমনি (৪৭)। সে একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। বর্তমানে খুকুমনি প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন।

স্থানীয় ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, অমিত্তবান সোমবার সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান কাটতে যান। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা খুকুমনি আহত হন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও