ভারতীয় রাষ্ট্রদূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার কথা বলা বন্ধের আহ্বান বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেয়া গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেয়ায় ঢাকায় দেশটির ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এ সময় দেশটির গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করার অনুরোধও জানানো হয়েছে।

আজ সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

ওই সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেয়া গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।

তাই ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয়, তিনি যেন বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার বা সাক্ষাৎকার দেয়ার সুযোগ তাৎক্ষণিকভাবে বন্ধের অনুরোধ নয়াদিল্লির কাছে পৌঁছে দেন।

আরও