সিরাজগঞ্জে ৩২৩ চরমপন্থীর আজ আত্মসমর্পণ

সিরাজগঞ্জের হাটিকুমরুলে র‍্যাব-১২ প্রধান কার্যালয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) ও সর্বহারাসহ বেশ কয়েকটি চরমপন্থী দলের ৩২৩ সদস্য আত্মসমর্পণ করবে।

সিরাজগঞ্জের হাটিকুমরুলে র‍্যাব-১২ প্রধান কার্যালয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) ও সর্বহারাসহ বেশ কয়েকটি চরমপন্থী দলের ৩২৩ সদস্য আত্মসমর্পণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশিদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিষয়টির সার্বিক তত্ত্বাবধান করছেন র‍্যাব-১২ অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মারুফ হোসেন। গতকাল দুপুরে সিরাজগঞ্জ র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করে জানান, চরমপন্থীদের আত্মসমর্পণ ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‍্যাব। 

আরও