জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

মেলায় হস্ত, বস্ত্র, কুটির শিল্প, প্রসাধনী, কসমেটিকসসহ ৪০টি দোকানে বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও শিশু-কিশোরদের আনন্দ-বিনোদন ও খেলাধুলার প্রায় দশটি রাইডসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তরুণ, জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর শাহানুর রহমান শাহিন, বিএনপি নেতা অ্যাডভোকেট তানজীর আল ওহাবসহ অন্যান্যরা।

মেলায় হস্ত, বস্ত্র, কুটির শিল্প, প্রসাধনী, কসমেটিকসসহ ৪০টি দোকানে বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও শিশু-কিশোরদের আনন্দ-বিনোদন ও খেলাধুলার প্রায় দশটি রাইডসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

আরও