মেহেরপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সদস্য গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শনিবার বিকালে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম ও সিরাজগঞ্জ সদর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে র‌্যাব-১২-এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহ্র দল’-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর সদরের খোকশা সেখপাড়া গ্রামের মহিদুল ও পাপন মোল্লা । এ সময় তাদের কাছ থেকে তিনটি উগ্রবাদী জিহাদি বই, ১১টি জিহাদি লিফলেট উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও