কক্সবাজারের
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীফুল হক সোহাগ (২৪) নামে এক কলেজ
ছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার
(২৩ মার্চ) রাত ১১টার দিকে রেজুখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত
ছাত্র চকরিয়ার পালাকাটা এলাকার আবু বক্করের ছেলে। তিনি চট্টগ্রাম হাজী মহসিন কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
দুর্ঘটনার পর আহত
শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু
হয় বলে জানান তার সহপাঠী মিজবাহ উদ্দিন।
আরো জানান, কিছুদিনের
মধ্যে উচ্চশিক্ষা নিতে জার্মানি যাওয়ার কথা ছিল সোহাগের।
ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিমেল রায়।