মে মাসে ৪৭৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রফতানি

২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৮৫ শতাংশ।

চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৪৭৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। ২০২৪ সালের মে তে রফতানি হয় ৪২৫ কোটি ৯ লাখ ২০ হাজার ডলারের পণ্য।

মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত ইপিবির প্রতিবেদনে দাবি করা হয়েছে, অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পণ্যগুলো হলো— পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্য।

২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৮৫ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রবৃদ্ধি ৩৫ দশমিক ১০ শতাংশ। কৃষি পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৮ দশমিক ১৫ শতাংশ। পাট ও পাটপণ্যের রফতানি প্রবৃদ্ধি ১৬ দশমিক ৭৯ শতাংশ। হোম টেক্সটাইল পণ্যের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ৯ দশমিক ৭১ শতাংশ।

আরও