কুষ্টিয়ায় ট্রেনে ৪ কোটি টাকার এলএসডি ও গহনা উদ্ধার

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এই মাদক ও গহনা উদ্ধার করা হয়।

কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে যাত্রীবাহী একটি ট্রেনে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি ১৮ লাখ টাকার এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) ও ভারতীয় সিটি গোল্ডের গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে এই তল্লাশি চালানো হয়।

আজ বুধবার (১৬ এপ্রিল) ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এই মাদক ও গহনা উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৫০ এমএলের ৮ বোতল ভারতীয় এলএসডি ও ৯৪৮ পিস সিটি গোল্ডের গহনা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, উদ্ধার করা এলএসডি ও জুয়েলারির ব্যাপারে বিধি অনুযায়ী কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আরও