ঢাকার চীনা দূতাবাস মুখপাত্র

'মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, গোপন উদ্দেশ্য হাসিলের অভিপ্রায়'

ঢাকার চীনা দূতাবাস মুখপাত্র বলেছেন, চীন-বাংলাদেশ সহযোগিতা উভয় দেশের মানুষের জন্য সুফল বয়ে এনেছে এবং জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে।

চীনা দূতাবাস মুখপাত্র বলেছেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন। এই বক্তব্য সত্য-মিথ্যাকে গুলিয়ে ফেলেছে এবং এটি সম্পূর্ণভাবে কোনো এক গোপন উদ্দেশ্য হাসিলের অভিপ্রায় থেকে করা হয়েছে।

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে চীন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে আসা ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এর মন্তব্যের বিপরীতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে নিজেদের বক্তব্যে চীন বলেছে, এই বক্তব্য সত্য-মিথ্যাকে গুলিয়ে ফেলেছে এবং এটি সম্পূর্ণভাবে কোনো এক গোপন উদ্দেশ্য হাসিলের অভিপ্রায় থেকে করা হয়েছে।

ঢাকার চীনা দূতাবাস মুখপাত্রের বক্তব্যে বলা হয়, সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি দাবি করেছেন যে, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং তারা বাংলাদেশের কাছে চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যুক্ত হওয়ার ঝুঁকিগুলো তুলে ধরবে।

এ বিষয়ে মন্তব্যে চীনা দূতাবাস মুখপাত্র বলেছেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন। এই বক্তব্য সত্য-মিথ্যাকে গুলিয়ে ফেলেছে এবং এটি সম্পূর্ণভাবে কোনো এক গোপন উদ্দেশ্য হাসিলের অভিপ্রায় থেকে করা হয়েছে।

কূটনৈতিক সম্পর্ক স্থাপনের গত ৫০ বছরে চীন ও বাংলাদেশ সবসময় একে অপরকে সমর্থন করেছে, একে অপরের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে আচরণ করেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতায় (উইন উইন) লিপ্ত থেকেছে জানিয়ে ঢাকার চীনা দূতাবাস মুখপাত্র বলেছেন, চীন-বাংলাদেশ সহযোগিতা উভয় দেশের মানুষের জন্য সুফল বয়ে এনেছে এবং জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে। এই সম্পর্ক এই অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্যও সহায়ক।

চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা একান্তই দুই দেশ এবং তাদের জনগণের নিজস্ব বিষয় উল্লেখ করে ঢাকার চীনা দূতাবাস মুখপাত্র বলেন, এখানে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ বা অযাচিত সমালোচনার (ফিঙ্গার পয়েন্টিং) অবকাশ নেই। আমরা মার্কিন পক্ষকে তাদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হওয়ার এবং বাংলাদেশের স্থিতিশীলতা তথা এই অঞ্চলের উন্নয়ন ও সহযোগিতার পক্ষে সহায়ক এমন কর্মকাণ্ডে মনোনিবেশ করার আহ্বান জানাই।

আরও