নরসিংদীর বেলাবোতে বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার চর উজিলাব ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে।

নরসিংদীর বেলাবোতে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে প্রদীপ মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার চর উজিলাব ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে।

মৃত মো. প্রদীপ মিয়া উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব পশ্চিম পাড়া গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে।

বেলাবো উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাতে তিনি জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে নদের পাড় থেকে ধান আনতে গিয়েছিলেন মো. প্রদীপ মিয়া। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও