গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের জন্য রেল ক্রসিংয়ে উঠলে হঠাৎ ইঞ্জিনসহ ৩-৪টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে বিরতি দেয়ার কথা থাকায় ট্রেনের গতি কম ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ১নং প্লাটফর্মে ইঞ্জিনসহ ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের জন্য রেল ক্রসিংয়ে উঠলে হঠাৎ ইঞ্জিনসহ ৩-৪টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে বিরতি দেয়ার কথা থাকায় ট্রেনের গতি কম ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরো জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় গাজীপুর শহরের শিববাড়ি-রাজবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া লাইনচ্যুত ট্রেনটি ওই স্থান থেকে না সরানো পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও