ঝালকাঠির স্থানীয় অসহায় ও কর্মসংস্থানহীন মানুষের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে। গতকাল পৌরসভা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ছয়জন অসহায় ব্যক্তির মাঝে ছয়টি অটোরিকশা হস্তান্তর করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন।