তৈরি মিষ্টিজাত সামগ্রী খোলা রাখা ও খাবারের অনুপযুক্ত রঙ সংরক্ষণ করার কারণে চুয়াডাঙ্গার মেসার্স সৃষ্টি ডেইরির স্বত্বাধিকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।