গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রেজিয়া বেগম ওই গ্রামের আজিজল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজিয়া বেগম বাড়ির পাশে দৈনন্দিন কাজে ব্যস্ত থাকার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’