ঝালকাঠিতে ১৬ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ

ঝালকাঠির নলছিটি ও রাজাপুর উপজেলার নবনির্বাচিত ১৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঝালকাঠির নলছিটি রাজাপুর উপজেলার নবনির্বাচিত ১৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। শপথ নেয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. কামাল হোসেন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।

শপথ নেয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন নলছিটি উপজেলার রানাপাশার মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশার একেএম আবদুল হক, দপদপিয়ার সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরের মো. গফফার খান, কুশঙ্গলের মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠির জেসমিন আক্তার, মগরের এনামুল হক শাহীন, মোল্লারহাটের একেএম মাহাবুবুর রহমান, কুলকাঠির এইচএম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহলের সিরাজুল ইসলাম সেলিম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মো. নজরুল ইসলাম, সাতুরিয়ার সৈয়দ মইনুল হায়দার নিপু, বড়ইয়ার মো. সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়ির মো. শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ের বিউটি সিকদার গালুয়ায় গোলাম কিবরিয়া পারভেজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এরা প্রত্যেকেই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। গত ২১ জুন কাঁঠালিয়ার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও