যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ শেষে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদসহ মুন্সিগঞ্জ-৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
তিনি বলেন, হলফনামায় দেয়া তথ্যে গরমিল, গোপনীয়তাসহ বিভিন্ন অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদসহ ৪ জনের মনোনয়ন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া বাকি তিন প্রার্থী হলেন কমিউনিস্ট পার্টির প্রার্থী শ ম কামাল, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী নূর হোসেন নূরানী ও লেবার পার্টির প্রার্থী আনিস মোল্লা।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পরে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।