রাজবাড়ীতে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

শুক্রবার (৯ মে) বিকালে বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর মেলার মাঠের পাশে মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটভাটার মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রনয় সরকার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত প্রনয় কুমার সরকার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে।

শুক্রবার (৯ মে) বিকালে বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর মেলার মাঠের পাশে মাটি টানা ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রনয়ের বাড়ীতে চাচার বিয়ের বৌভাত অনুষ্ঠান চলছিল। কেনাকাটার জন্য মোটরসাইকেল নিয়ে জামালপুর বাজারে যাচ্ছিল। নলিয়া মেলার মাঠের নিকট এলে ইটভাটার মাটিটানা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে স্থানীয়রা তার বাড়িতে নিয়ে যায়। এতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও