সাতক্ষীরার তালা উপজেলায় নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তয়েজউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সুজনশাহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তয়েজউদ্দিন মোড়ল ওই গ্রামের হেমাদ মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে তয়েজউদ্দিন নারকেল পাড়ার জন্য গাছে ওঠেন। গাছটির পাশ দিয়েই পল্লী বিদ্যুতের খোলা তার ছিল। গাছের পাতা কাটার সময় অসাবধানবশত তার গায়ে বিদ্যুৎ তারটি স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।