ভিওবির উদ্যোগে ব্র্যান্ড্রিলের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ব্যবসায়িক প্রকাশনা ক্লাব ভয়েস অব বিজনেসের (ভিওবি) উদ্যোগে জাতীয় পর্যায়ের কেস প্রতিযোগিতা ‘ব্র্যান্ড্রিল ৫.০’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ব্যবসায়িক প্রকাশনা ক্লাব ভয়েস অব বিজনেসের (ভিওবি) উদ্যোগে জাতীয় পর্যায়ের কেস প্রতিযোগিতা ‘ব্র্যান্ড্রিল ৫.০’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে শনিবার আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি দল। চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন গিকি সোশ্যালের সহপ্রতিষ্ঠাতা মো. সামিমুম হোসাইন, সিটি গ্রুপের কার্যনির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী ও গ্রামীণফোনের উপপরিচালক (ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশন) মো. ইফতেখার আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন ভিওবি সভাপতি রেজওয়ান হোসেন শামীম ও ক্লাবের জনসংযোগ বিভাগের প্রধান ফাহিম ফারদিন খান লাজিম।

সিটি গ্রুপের কার্যনির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম যে এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বাস্তব ব্র্যান্ডিং ও ব্যবসায়িক কৌশলের অভিজ্ঞতা অর্জন করছে, তা ভবিষ্যতের করপোরেট দুনিয়ার জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক।’

ভয়েস অব বিজনেসের সভাপতি রেজওয়ান হোসেন শামীম বলেন, ‘ব্র্যান্ড্রিল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণদের সৃজনশীল চিন্তা, দলগত দক্ষতা এবং বাস্তবমুখী ব্র্যান্ডিং ধারণাকে একত্রে প্রকাশের একটি মঞ্চ।’

ক্লাবটির জনসংযোগ বিভাগের প্রধান ফাহিম ফারদিন খান লাজিম বলেন, ‘ব্র্যান্ড্রিল শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও কৌশলগত চিন্তাভাবনা প্রদর্শনের একটি অনন্য প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এবারের আসরে শিক্ষার্থীদের কাছ থেকে যে প্রতিক্রিয়া ও উদ্দীপনা পেয়েছি, তা আমাদের আনন্দিত করেছে। ভয়েস অব বিজনেস সবসময় শিক্ষার্থীদের পাঠ্যবই ও বাস্তব জীবনের মধ্যে সংযোগ স্থাপন করতে এবং তাদের সামর্থ্য বিকাশে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এবারের ব্র্যান্ড্রিল ৫.০-এ মোট ২ লাখ ১৫ হাজার টাকার পুরস্কার নির্ধারণ করা হয়। যেখানে চ্যাম্পিয়ন দল পেয়েছে ১ লাখ টাকা, প্রথম রানারআপ দল ৬০ হাজার টাকা, দ্বিতীয় রানারআপ দল ৪০ হাজার টাকা এবং বাকি ফাইনালিস্ট দলগুলোকে ৫ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়। —বিজ্ঞপ্তি

আরও