স্থানীয় সরকার নির্বাচনে আলাদা প্রার্থী দেবে এনসিপি-জামায়াত: সারজিস

সারজিস বলেন, এখন পর্যন্ত জামায়াত তাদের জায়গা থেকে বলেছে, তারা স্থানীয় পর্যায়ের নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেয়া শুরু করেছে। আমাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি, এনসিপিও এককভাবে তা শুরু করতে যাচ্ছি।

স্থানীয় পর্যায়ের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জামায়াতে ইসলামী আলাদাভাবে প্রার্থী দেবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। খবর বিবিসি বাংলা।

সারজিস বলেন, এখন পর্যন্ত জামায়াত তাদের জায়গা থেকে বলেছে, তারা স্থানীয় পর্যায়ের নির্বাচনের প্রস্তুতি এককভাবে নেয়া শুরু করেছে। আমাদের জায়গা থেকে স্থানীয় নির্বাচনের যে প্রস্তুতি, এনসিপিও এককভাবে তা শুরু করতে যাচ্ছি।

তবে শেষ মুহূর্তে যদি মনে হয় ১১ দলীয় জোট একসঙ্গে স্থানীয় নির্বাচন করতে পারে, তখন সে সিদ্ধান্ত নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সিটি করপোরেশনসহ সব স্থানীয় পর্যায়ের নির্বাচনে এনসিপি দলীয় প্রার্থী ঘোষণা করবে জানিয়ে সারজিস বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের প্রত্যেকটি উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভায় আমরা আমাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করতে চাই। ১২টি সিটি করপোরেশন, ৪৯৫টি উপজেলা ও ৩৩০ টি যে পৌরসভা রয়েছে। এনসিপি সেগুলোর দলীয় প্রার্থী ঘোষণা করবে।

আরও