ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আজ সকালে শিবচর উপজেলার এক্সপ্রেসওয়ের বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে শিবচর উপজেলার এক্সপ্রেসওয়ের বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মুমিনউদ্দীন খান (৭০) শিবচর উপজেলা চরবাচামারা এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে বন্দরখোলা বাসস্ট্যান্ডের পাশে রাস্তা পারাপরের সময় অসাবধানতাবশত চলন্ত বাসটির সামনে পড়েন মুমিনউদ্দীন খান। এ সময় বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে হাইওয়ে থানা পরিদর্শক মিজু আহমেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও