ডিজিটাল কর কাঠামোই রাজস্বের ব্যবধান কমাবে —মো. এহতেশামুল হক খান

এমডি ও সিইও, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এবং প্রকৃত আহরণের মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে আনতে একটি বাস্তবসম্মত ও ডিজিটাইজড কর কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের করভিত্তি সবচেয়ে কম, যা মাত্র ১০-১৫ শতাংশ। এছাড়া বাজেট বাস্তবায়নের হার ক্রমান্বয়ে কমে যাওয়া এবং কর-জিডিপি অনুপাতের ভারসাম্যহীনতা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় রাজস্ব ঘাটতি বাড়ছে, যার ফলে ঋণের বোঝা ও সুদের ব্যয় বেড়ে যাচ্ছে এবং তা পরোক্ষভাবে উন্নয়ন বাজেটের বরাদ্দকে ক্ষতিগ্রস্ত করছে।

আসন্ন জাতীয় বাজেট সামনে রেখে বাস্তবসম্মত ও ডিজিটাইজড কর কাঠামো প্রণয়ন করা দরকার। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এবং প্রকৃত সংগ্রহের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা দূর করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে শিল্প ও ব্যবসাবান্ধব নীতিসহায়তার মাধ্যমে দেশের সক্ষমতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের অর্থনৈতিক পথরেখা নির্ধারণ করতে হবে।

আরও