মেহেরপুরে ট্রাকের ধাক্কায় নারী শ্রমিকের মৃত্যু

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে সদর উপজেলা তেরোঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মেহেরপুর উজলপুর গ্রামের মৃত গনির স্ত্রী শাহিদা খাতুন (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা খাতুন তেরোঘোরিয়া গ্রামে একটি মরিচের জমিতে কাজ করছিলেন। পানি খেতে সড়কের ওপর পাশের টিউবয়েলের দিকে যাচ্ছিলেন। এমন সময় একটি ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। পরে আশপাশের লোকজন দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জানা গেছে, ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহতকে দাফনের উদ্দেশ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও