ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংগঠনটির সকল পদেই প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন।

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংগঠনটির সকল পদেই প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন। নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে বাংলাভিশনের মাসউদুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রতন আচার্য (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ পদে জরুল ইসলাম জলিল (আরটিভি), দপ্তর সম্পাদক পদে বরকত হোসেন মৃধা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মইনুল হক লিপু (এটিএন নিউজ) এবং ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম (নাগরিক টিভি) নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) ও শহিদুল আলম (জি টিভি)।

আরও