আপনাদের সংস্কার করতে আর কত দিন লাগবে, প্রশ্ন রিজভীর

রিজভী বলেন, বিএনপি কখনো অন্যায়কে সাপোর্ট দিচ্ছে না বলেই আজ কেউ কেউ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ তুলে অপ্রচার করছে। এরই মধ্যে ৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। অথচ শেখ হাসিনা বিগত দিনে যারা অন্যায় করেছে তাদের পুরস্কৃত করেছে।

বর্তমান সরকারের কিছু কিছু উপদেষ্টা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সরকারের ৭/৮ মাস এরই মধ্যে পেরিয়ে গেছে। আপনাদের সংস্কার করতে আর কত দিন লাগবে। বারবার সংস্কারের কথা বলে নির্বাচনী রোড ম্যাপ পিছিয়ে দেয়া হচ্ছে। দোদুল্যমান কথাবার্তায় জাতি ইউনূস সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোর জিয়া পরিষদের আয়োজনে স্থানীয় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে স্বাধীনতা সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি কখনো অন্যায়কে সাপোর্ট দিচ্ছে না বলেই আজ কেউ কেউ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ তুলে অপ্রচার করছে। এরই মধ্যে ৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। অথচ শেখ হাসিনা বিগত দিনে যারা অন্যায় করেছে তাদের পুরস্কৃত করেছে।

নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমেদুল হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এমতাজ হোসেনসহ অন্যান্যরা।

আরও