বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি (সহসভাপতি) প্রার্থী আবদুল কাদের বলেছেন, ‘আমি পরিশ্রম করেছি, নিজের থেকে সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থেকেছি।‘
আজ সকালে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি এ কথা বলে।
পোস্টে কাদের বলেন, ‘আল্লাহ জানে, আমার নিয়ত সৎ ছিল, সৎ আছে এবং সৎ থাকবে। আমি পরিশ্রম করেছি, নিজের থেকে সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থেকেছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রতিটা ভাই-বোন জানে। তারা বিষয়টা বিবেচনায় নিবেন। সর্বোপরি, আল্লাহ সহায়।‘