রোহিঙ্গাদের সঙ্গে শুক্রবার ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টার উদ্যোগে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ইফতারের আয়োজন করা হয়েছে।

কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী শুক্রবার (১৪ মার্চ) প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ইফতারের আয়োজন করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশ আসছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: বাসস

আরও