সব মোবাইল গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন আজ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত বছরের ১৭ জুলাই রাতে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করা হয়। এ কারণে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। বিষয়টি মাথায় রেখেই জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট শাট ডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ দেশের সব গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। এই ইন্টারনেট ডেটার মেয়াদ আগামী ৫ দিন।

শুক্রবার (১৮ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনা মূল্যে গ্রাহকদের ১ জিবি ইন্টারনেট দেয়া যায় কিনা সে বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের একটি প্রস্তাব দেয় বিটিআরসি। দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রনোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনা মূল্যে ৫ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা ফ্রি দিচ্ছে।

বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করে।

যেভাবে পাবেন

আজ ১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পেতে নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে গ্রাহকদের।

ডায়াল কোড

গ্রামীণফোন: *121*1807#

বাংলালিংক: *121*1807#

রবি: *4*1807#

টেলিটক: *111*1807#

আরও