ঢাবির শীতকালীন ছুটি বহাল, খুলবে ২৮ ডিসেম্বর

সভায় ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে সম্পন্ন হওয়া কারিগরি নিরীক্ষণ, বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির মূল্যায়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়। এসব বিবেচনায় ছুটি, ক্লাস ও পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পূর্বঘোষিত সময় অনুযায়ী বহাল থাকছে। পাশাপাশি অতিরিক্ত ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে সবকিছু ঠিক থাকলে ২৮ ডিসেম্বর আবাসিক হল খুলবে এবং ওই দিনই সশরীরে নিয়মিত ক্লাস শুরু হবে।

বুধবার (৩ ডিসেম্বর) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সভায় ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে সম্পন্ন হওয়া কারিগরি নিরীক্ষণ, বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটির মূল্যায়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়। এসব বিবেচনায় ছুটি, ক্লাস ও পরীক্ষার সময়সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শীতকালীন ছুটি চলাকালে কোনো অভ্যন্তরীণ পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি শিক্ষণ ঘাটতি পুষিয়ে নিতে চলমান অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এ ছাড়া আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো পুনরায় শুরু হবে। সংশ্লিষ্ট অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে সমন্বয় করে বিভাগগুলো নতুন করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবে।

এদিকে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পর বহু আবাসিক হলে সংস্কার কাজ চলছে, যা হল খোলার পরও কিছু ক্ষেত্রে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও