সিরাজগঞ্জে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু

সিরাজগঞ্জে প্রথমবারের মতো বেসরকারিভাবে চালু হলো অত্যাধুনিক সুবিধাসংবলিত কিডনি ডায়ালাইসিস সেন্টার।

সিরাজগঞ্জে প্রথমবারের মতো বেসরকারিভাবে চালু হলো অত্যাধুনিক সুবিধাসংবলিত কিডনি ডায়ালাইসিস সেন্টার। সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লায় অবস্থিত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী জেএমআই গ্রুপের সহযোগিতায় এ ডায়ালাইসিস সেন্টার যুক্ত করা হলো। গতকাল বেলা সাড়ে ১১টায় সেন্টারটির উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ মুকিত ও জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বর্তমানে চারটি বেডের মাধ্যমে এখানে প্রতিদিন আটজন এবং মাসে প্রায় ২৬০ রোগী ডায়ালাইসিস সেবা পাবেন। 

আরও