টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপি, ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আর একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সব আসনের ফলাফলই বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আর একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। সব আসনের ফলাফলই বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপির ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ৬০ হাজার ৫০৬ এবং ‘না’ ভোট ৯২ হাজার ৮৭৮।

টাঙ্গাইল-২ (ভুঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির আব্দুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এখানে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৬২ হাজার ৬০ ও ‘না’ ৭৪ হাজার ৮৭৫ ভোট পড়ে।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩ আর ‘না’ ৬৪ হাজার ৯২৪।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। এখানে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৩৩ হাজার ২১০ ও ‘না’ ৬৪ হাজার ৭১১ ভোট।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির সুলতান সালাহউদ্দিন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ৮৬ হাজার ৮৩৩ এবং ‘না’ ৭৩ হাজার ২৬৯।

টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মো. রবিউল আওয়াল ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৮২ হাজার ৬০১ ও ‘না’ ৬৯ হাজার ১৫৮।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এখানে গণভোটে ‘হ্যাঁ’ ১ লাখ ৪৬ হাজার ৩১৭ ও ‘না’ ৪৭ হাজার ১৪১ ভোট পড়ে।

টাঙ্গাইল-৮ (সখিপুর–বাসাইল) আসনে বিএনপির আহমেদ আযম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৫১ হাজার ৩৩৭ এবং ‘না’ ৭০ হাজার ৯৩৭।

আরও