ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের জন্য ভিজিএফের প্রায় দুই শতাধিক কার্ড থাকলেও চাল নেই এমন অভিযোগে ইউপি চেয়ারম্যান আবদুল লতিফকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।

গতকাল বিকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা চালবঞ্চিত গ্রামবাসী চেয়ারম্যানকে অবরুদ্ধ রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইউপি চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলেন, চাল চুরির বিষয়টি সত্য নয়, তবে বিতরণে অনিয়মের কারণে চাল সংকট দেখা দিয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

আরও