চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

ভোরে বিজিবির টহলদল ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় গেছে তা জানা যায়নি

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। আজ ভোর ৪টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ১১ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষীরা, যাদের ৮ জন পুরুষ ও ৩ নারী।

ভোরে বিজিবির টহলদল ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় গেছে তা জানা যায়নি।

পুশইন প্রতিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান। তিনি বলেন, পুশইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাজুড়ে ১১৩ কিমি সীমান্ত এলাকা আর ঝিনইদহের মহেশপুর-৫৮ বিজিবির অধীন চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৭০ কিমি ও চুয়াডাঙ্গা জেলার ৩৪ দশমিক ৫ কিমি সীমান্ত এলাকা রয়েছে।

আরও