রাজধানীর পল্লবীতে আগুন, ১ জনের মৃত্যু

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩২ মিনিটে।

রাজধানী ঢাকার বর্ধিত পল্লবীতে ১২ তলা ভবনের ৮ তলায় আগুন লেগেছে। এ ঘটনায় ৭০ বছর বয়সী একজন নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৩২ মিনিটে।

ফায়ার সার্ভিস জানায়, পল্লবী ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নির্বাপিত হয় ৭টা ৩৮ মিনিটে।

নিহত নারীর নাম মাসুদা বেগম (৭০), তাকে অষ্টম তলার রান্নাঘরে পাওয়া গেছে। তিনি ধোঁয়ায় মারা গেছেন। তার মরদেহ রূপনগর থানার ওসি মোজাম্মেল হকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও