চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী জেলেকে ফেরত দিল বিএসএফ

গত সোমবার (১৭ মার্চ) রাতে রঘুনাথপুর বিওপির সীমান্ত পিলার ৭/৯-এসের পাশে আলমগীর একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ভারতের আনুমানিক ৭০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন তিনি। পরে বিএসএফের নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে আলমগীর শেখ (২৭) নামে বাংলাদেশী জেলে ভারতে ঢুকে পড়ার অভিযোগে বিএসএফের হাতে আটক হন। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

দুপুরে বিজিবি-বিএসফের পতাকা বৈঠকের পর আলমগীরকে বিজিবির কাছে ফেরত দেয়া হয়। তিনি শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এ বিষয়ে জানান, গত সোমবার (১৭ মার্চ) রাতে রঘুনাথপুর বিওপির সীমান্ত পিলার ৭/৯-এসের পাশে আলমগীর একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ভারতের আনুমানিক ৭০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন তিনি। পরে বিএসএফের নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে। এ ঘটনায় দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে আলোচনা হয়। পরে বিজিবির পক্ষ থেকে বাংলাদেশী জেলেকে ফেরত চেয়ে বিএসএফের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়।

অধিনায়ক জানান, মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ১০/৪-এসের পাশে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক জেলেকে নৌকা ও জালসহ ফেরত দিয়েছে বিএসএফ।পরে তাকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।

আরও