গতকাল ভোর থেকে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ডাকে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো এ ধর্মঘটের আওতামুক্ত রয়েছে। উদ্ভূত সমস্যা সমাধানে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক।