উখিয়ায় অবৈধ পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

শ্রমিকরা পাহাড় কাটার কাজ করার সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এসময় ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা দীর্ঘ সময়ের প্রচেষ্টায় নুরুল আমিনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা যান

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম নুরুল আমিন। তিনি জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ার বাসিন্দা মির আহমেদের ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শ্রমিকরা পাহাড় কাটার কাজ করার সময় হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এসময় ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা দীর্ঘ সময়ের প্রচেষ্টায় নুরুল আমিনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তিনি মারা যান।

বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বন বিভাগ৷।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও