বিভেদ ভুলে সুনামগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপি নেতারা। গতকাল বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় দলীয় প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ঐক্যের ঘোষণা দেন মনোনয়নবঞ্চিত নেতা আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল। তারা বলেন, দলের নেতাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল এ জনসভার মাধ্যমে তার অবসান ঘটল। নির্বাচিত হলে হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেয়ার কথা জানান বিএনপি প্রার্থী।