৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা স্থগিতের ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে পিএসসির সতর্কবার্তা

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পিএসসির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষরসহ যে সংবাদ বিজ্ঞপ্তিটি ছড়ানো হয়েছে, তা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোনো অনুমোদিত বা প্রকাশিত বার্তা নয়। এমন কোনো বিজ্ঞপ্তি কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ স্থগিত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পিএসসি সচিবালয় থেকে এমন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পিএসসির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষরসহ যে সংবাদ বিজ্ঞপ্তিটি ছড়ানো হয়েছে, তা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোনো অনুমোদিত বা প্রকাশিত বার্তা নয়। এমন কোনো বিজ্ঞপ্তি কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

পিএসসি আরো জানিয়েছে, এ ধরনের ভুয়া তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে, পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে সরকারি কর্ম কমিশনের মূল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি বা নোটিস অনুসরণ করতে।

উল্লেখ্য, এ ধরনের বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পিএসসি সতর্ক করে দিয়েছে।

আরও