পিরোজপুর পৌরসভার সিআইপাড়া চাঁনমাড়ী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল সকালে পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানও শুরু হয়েছে। জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন চাঁনমারী খাল থেকে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ইসরাত জাহান, পৌরসভার কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের প্রতিনিধিরা।