কুড়িলে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, তিনজন দগ্ধ

মাসুদের ১৫ শতাংশ দগ্ধ, শামসুদ্দোহার ১৮ শতাংশ দগ্ধ ও লুৎফরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

রাজধানীর কুড়িল এলাকার পিনকার পাওয়ার লিমিটেডে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন— মোহাম্মদ মাসুদ মিয়া (৬০), মো. শামসুদ দোহা (২২) ও মোহাম্মদ লুৎফর রহমান (৩০)। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ শাওন বিন রহমান জানান, কুড়িল থেকে আগুনে দগ্ধ হয়ে তিনজন এসেছে। তাদের মধ্যে মাসুদের ১৫ শতাংশ দগ্ধ, শামসুদ্দোহার ১৮ শতাংশ দগ্ধ ও লুৎফরের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি করা হয়েছে। তাদের সবার ফেজ বার্ন রয়েছে।

আরও