দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য ধারণা পেলে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হবেন।
শুধু চলতি বছরের বাজেট সমন্বয় নয়, বরং আগামী পাঁচ বছরে ট্যাক্স কোথায় যাবে, কীভাবে পরিবর্তিত হবে—এ ধরনের একটি দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।
এতে বিনিয়োগকারীরা একটি স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য ধারণা পাবেন এবং তারা বিনিয়োগে আগ্রহী হবেন। এ ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে কেন্দ্র করে চিন্তাভাবনা করা হলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বেশি কার্যকর হবে।