কুড়িগ্রামে পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বছির উদ্দিনের ২ দশমিক ১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানের নামে লিখে দেয়া হয়। এ নিয়ে প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। বছির উদ্দিন দ্বিতীয় পক্ষের বাড়িতেই থাকতেন।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে বছির উদ্দিন নামে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের প্রথম পক্ষের সন্তানদের অভিযোগ, দ্বিতীয় পক্ষের সন্তানরা তাকে পানিতে ফেলে হত্যা করেছে। তবে দ্বিতীয় পক্ষের দাবি, গরুকে গোসল করাতে গিয়ে তিনি পুকুরে পড়ে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বছির উদ্দিনের ২ দশমিক ১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানের নামে লিখে দেয়া হয়। এ নিয়ে প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। বছির উদ্দিন দ্বিতীয় পক্ষের বাড়িতেই থাকতেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও