ঝিনাইদহের মহেশপুরে পূর্বশত্রুতার জের ধরে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের নামে মামলার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গতকাল দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল মালেক ও ভুক্তভোগীরা।