বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর ঘোষণা দুপুর ১টায়

জানা গেছে, দুপুর ১টায় সচিবালয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আজ প্রার্থী ঘোষণা হবে। এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা ১২টায় সচিবালয়ে বৈঠক ডেকেছেন।

জানা গেছে, দুপুর ১টায় সচিবালয়ে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করবে দলটি।

এরই মধ্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা সচিবালয়ে পৌঁছেছেন বলে বিএনপির সূত্রে জানা গেছে।

এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ গুরুত্বপূর্ণ নেতারা।

দলটির সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দলীয় সূত্র মতে জানা গেছে।

আরও