নাটোরে নলডাঙ্গায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহাদাত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)। নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানান, ১৯৯৮ সালে নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে হত্যা করেন আসামিরা। ২০১৬ সালে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।