উন্মুক্ত হলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

গত ২৯ আগস্ট দুপুরের দিকে বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে নিমজ্জিত হয় সেতুটি। এরপর এক সপ্তাহ ধরে এটি পানিতে ডুবে ছিল। গত শুক্রবার সেতুর পাটাতনে পানি ছুঁইছুঁই থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকদের সেতুতে ভ্রমণ করতে দেখা গেছে।

টানা সাতদিন কাপ্তাই হ্রদের পানিতে নিমজ্জিত থাকার পর ভাসল ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু। গতকাল দুপুর ১২টা থেকে সেতুটি পর্যটক ও স্থানীয়দের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দিয়েছে সেতু কর্তৃপক্ষ।

গত ২৯ আগস্ট দুপুরের দিকে বৃষ্টি ও উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে নিমজ্জিত হয় সেতুটি। এরপর এক সপ্তাহ ধরে এটি পানিতে ডুবে ছিল। গত শুক্রবার সেতুর পাটাতনে পানি ছুঁইছুঁই থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটকদের সেতুতে ভ্রমণ করতে দেখা গেছে।

রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, গতকাল সকালের দিকে সেতু থেকে পানি পুরোপুরি নেমে যাওয়ায় দুপুর ১২টা থেকে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। পর্যটক-দর্শনার্থীরা এখন টিকিট কেটে সেতুতে ভ্রমণ করতে পারবেন।

আরও