প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। গতকাল সকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শিক্ষক, অভিভাবক, প্রশাসন এবং স্থানীয় কমিউনিটির সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। এছাড়া পাঠদানের আধুনিকায়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, শিশুদের অংশগ্রহণমূলক শিক্ষা নিশ্চিতকরণ ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।