চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২ নং শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর রোডে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে পুকুরপাড় সংলগ্ন সড়কের একটি অংশ ধসে পড়লে সিমেন্ট বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ফানু (৪৫) এবং খুদু (৫৫)। নিহত দুজনের বাড়ি পিরোজপুরে। স্থানীয়রা জানান, রাস্তা ধসে যাওয়ার কারণে গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং সিমেন্টের ভারে গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফানু এবং খুদু মারা যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে দুর্ঘটনার কারণ হিসেবে রাস্তায় নিম্নমানের নির্মাণকাজ এবং পুকুর পাড়ের দুর্বল ভূমিকে দায়ী করছেন এলাকাবাসী।

আরও