বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ বুধবার বিকাল পৌনে ৫টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, হঠাৎ বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলেই ফেরি চলা শুরু হবে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২টি ফেরি পারাপারের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।